নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে আবদুল মোনায়েম মুন্না সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
নবঘোষিত এ কমিটিতে চাঁদপুরের মতলবের কৃতি সন্তান আশরাফুর রহমান বাবু যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় মতলব দক্ষিণে আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল বের করেন।
জানা যায়, মতলব দক্ষিণ পৌর এলাকায় আয়োজিত আনন্দ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় “অভিনন্দন বাবু ভাই”, “যুবদল ঐক্যবদ্ধ হও”—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন মতলব পৌর যুবদল নেতা আমির খান, বিএনপি নেতা ভোলানাথ সাহা, সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন প্রধান, সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ সরকার আরিফ, আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রধান, জাকির মুন্সি, শাহআলম, পারভেজ আলম (সাবেক সহ-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল), আবু বক্কর রোমান, নূর আলম জিকো, শরিফুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী।
এছাড়া উপস্থিত ছিলেন মতলব পৌর ছাত্রদল নেতা মো. ফয়সাল খন্দকার, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন সাকিল, শাওন প্রধান, নাজমুল ইসলাম শাওন, ইয়াসিন আরাফাত শুভ, দিপু আহমেদ মিয়াজী, জাহিদুল ইসলাম, আলেক দেওয়ান, রাকিক, সাদেক হোসেন, সাকিব প্রধান, রাজন, মোল্লা সাব্বির, নিহাদ, মুজাহিদুল ইসলাম রাব্বিসহ আরও অনেকে।
মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।