বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ, বিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হতে যাচ্ছেন। এ সংক্রান্ত সারসংক্ষেপ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, ডিএমপির নতুন কমিশনার নিয়োগে পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা বিসিএস ১৫তম ব্যাচের অতিরিক্ত আইজিপিদের মধ্য থেকে যাচাই-বাছাই শেষে মোসলেহ উদ্দিন আহমেদকে চূড়ান্ত করেছেন। মঙ্গলবার সকালেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। তবে মোসলেহ উদ্দিন আহমেদকে ডিএমপি কমিশনার হিসেবে মনোনীত করা হলেও সিআইডি প্রধান হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। উল্লেখ্য, প্রায় দুই মাস ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটি শূন্য রয়েছে। বর্তমানে অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই ডিএমপির নতুন কমিশনার নিয়োগ নিয়ে নানা আলোচনা চলছিল। মোসলেহ উদ্দিন আহমেদ পুলিশের ১৫তম ব্যাচের বর্তমানে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা এবং অতিরিক্ত আইজিপি পদে কর্মরত আছেন। বর্তমান আইজিপি আলী হোসেন...
রাজধানীর আশুলিয়া এলাকা থেকে ১৩৮০ গ্রাম গান পাউডারসহ মো. খাইরুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা...
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায়...
রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একদিনেই ২ হাজার ২৭০ মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই দিনে...
রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে গত ২৬ এপ্রিল ভোরে ঘটে যাওয়া ভয়াবহ এ ছিনতাই ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। চলন্ত...