ডেমরায় আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ডেমরার মিরপাড়া মোড়ে অবস্থিত ‘প্রিয়তমা আবাসিক হোটেল’-এ এ অভিযান পরিচালনা করা হয়।

ডেমরা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের ২০২ ও ২০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও বারদী এলাকার মৃত দাইয়ানের ছেলে মো. রকি (২৭), একই থানার আনন্দবাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. শান্ত (২৬), ঢাকার কদমতলী জুরাইন এলাকার মৃত শরিফের মেয়ে জান্নাত (১৯) এবং খিলগাঁও মাদারটেক রেলগেট এলাকার আবুল হাশেমের মেয়ে মীম আক্তার (২৭)।

এ ঘটনায় ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, “প্রিয়তমা আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল। এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। হোটেলটির বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে।”

তিনি আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি কক্ষ থেকে চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হোটেলটিতে দীর্ঘদিন ধরে মাদক, জুয়ার আসরসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চলছিল। বারবার অভিযান পরিচালিত হলেও স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ না হওয়ায় এলাকায় সামাজিক অবক্ষয় বাড়ছে।

ডেমরার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, “এই আবাসিক হোটেলের কারণে এলাকায় সামাজিক সমস্যা বাড়ছে। তরুণদের পাশাপাশি বয়স্করাও এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। পুলিশের অভিযান হলেও কিছুদিন পর আবার আগের মতো কার্যক্রম শুরু হয়।”

এলাকার খবর

সম্পর্কিত