কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

নিজস্ব প্রতিবেদক:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিরল এক ঘটনার জন্ম হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আটক এক আসামির সঙ্গে মামলার ভুক্তভোগী বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে কারাগারের ভেতরেই। আদালতের নির্দেশনার পর ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিকভাবে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলায় আটক এম. তরিকুল ইসলাম (২৬) বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মামলার ভুক্তভোগী নারী (৩৫)-এর সঙ্গে বিয়ের জন্য কৌঁসুলির পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে সংশ্লিষ্ট বিচারক অনুমতি দেন।

পরে আদালতের নির্দেশনা অনুযায়ী সিনিয়র জেল সুপারের উপস্থিতিতে কারাগারে কাজী ডেকে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। একই সঙ্গে ধর্মীয় বিধান অনুসরণ করে বিয়ের আনুষ্ঠানিকতাও পালন করা হয়।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিয়ের আয়োজন করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত