রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় ২৭ বিজিবির রিভার ঘাট পোস্টে নবনির্মিত সৈনিক লাইনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ ফিতা কেটে নবনির্মিত সৈনিক লাইনের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, আধুনিক ও উন্নত আবাসন ব্যবস্থা বিজিবি সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগাবে এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাফিজুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন সৈনিক লাইন নির্মাণের ফলে রিভার ঘাট পোস্টে কর্মরত বিজিবি সদস্যদের আবাসন সুবিধা আরও উন্নত হবে এবং সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।