রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফ দলের সদস্য হেগেরা চাকমা নিহত হয়েছে। শনিবার ভোরে শুকনো ছড়া ১০ নাম্বার পাড়ায় অজ্ঞাত সন্ত্রাসিরা তাকে ব্রাশ ফায়ারে হত্যা করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।
এই বিষয়ে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন নিহতের খবর নিশ্চিত করেন বলেন পরিবারের পক্ষ থেকে এখনো কেউ মামলা করতে আসেনি।
এদিকে ইউপিডিএফ সদস্যকে হত্যার প্রতিবাদে গঙ্গারাম সাজেক মেইন সড়কে বিক্ষোভ ইউপিডিএফের তিন সংগঠন। সমাবেশ থেকে আগামি ১১ মে দিঘীনালা, বাঘাইছড়ি,সাজেক সড়কে আদাবেলা অবরোডের ঘোষনা করা হয়।