জাতীয় সাইক্লিংয়ে রানারআপ বিজিবি

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা-২০২৬ এ রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল।

 

গত ৭ মে জাতীয় স্টেডিয়াম ও পূর্বাচল ৩০০ ফিট এলাকায় শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারসহ মোট ২২টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৩টি তাম্র পদক জিতে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বিজিবি ৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জন করে রানারআপ হওয়ার কৃতিত্ব দেখায়।

 

প্রতিযোগিতার প্রথম দিন ২টি রোড ইভেন্ট ও ৪টি ট্র্যাক ইভেন্টে অংশ নিয়ে বিজিবির ১০ জন খেলোয়াড় ২টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক অর্জন করেন। দ্বিতীয় দিন ৮টি ইভেন্টে অংশ নিয়ে দলের ১৪ জন খেলোয়াড় ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি তাম্র পদক জেতেন।

 

সমাপনী দিনে আজ ২টি রোড ইভেন্ট ও ৪টি ট্র্যাক ইভেন্টসহ মোট ৬টি ইভেন্টে অংশ নেয় বিজিবির ২০ জন সাইক্লিস্ট। তারা ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক অর্জন করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলাকার খবর

সম্পর্কিত