সকাল ৯টায় অনুষ্ঠিত হবে শোলাকিয়ার ঐতিহাসিক ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ এবার পবিত্র ঈদ-উল-আযহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে সকাল ৯টায়। জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

 

বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভায় জানানো হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে চালু থাকবে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস।

 

ঈদ জামাতকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়ন ও মুসল্লিদের নিরাপত্তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। নিরাপত্তা জোরদারে ২ প্লাটুন বিজিবিসহ বিপুল সংখ্যক র‍্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত